বাউফলে ‘মুজিবর্বষ’ কাবাডি প্রতিযোগীতা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

বাউফল (পটুয়াখালীর) :
পটুয়াখালীর বাউফলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা পুলিশের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিবর্বষ জাতীয় স্কুল কাবাডি-২০২০ (বালক-বালিকা) প্রস্তুতিমুলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, পুলিশ পরির্দশক (তদন্ত) মো. আল-মামুন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক হুমায়ন কবির।

Manual3 Ad Code

ফাইনাল খেলায় নওমালা মাধ্যমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয় অপরদিকে নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। এছাড়াও নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় দলের হুমায়ন কবির ও বাউফল আর্দশ বালিকা বিদ্যালয়ের মোসা. লামিয়া শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়। এই প্রতিযোগীতায় উপজেলার ৬টি বালক ও ৪টি বালিকা দল অংশ গ্রহণ করে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code