বাউবি’র ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

 
 
মেহেদী হাসান, গাজীপুর:
প্রতিষ্ঠা দিবসে তিন দশকে পদার্পণ করলো দেশের একমাত্র উন্মুক্ত দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয়। দেশজুড়ে বিস্তৃত ক্যাম্পাস নিয়ে শিক্ষার্থী পরিসংখ্যান বিবেচনায় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৯তম বর্ষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ক্যাম্পাসে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যের পতাকা স্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। একইসাথে একই সময়ে দেশ জুড়ে বাউবি’র সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন করা হয়।
প্রতিবারের মতো এবারও কেক কাটা, বিভাগভিত্তিক গ্রুপ ছবি তোলা, কবুতর ও বেলুন উড়ানো হয়। সকালে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সুফিয়া বেগম এবং তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code