বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তাসম্পন্ন গ্রিন জোনে রকেট হামলা হয়েছে। রোববার সকালে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়।

Manual7 Ad Code

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম রকেটটিকে সি-র‌্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Manual2 Ad Code

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি মার্কিন দূতাবাসের কাছেই পড়েছে। আর দ্বিতীয় রকেটটি পড়েছে মার্কিন দূতাবাস থেকে ৫০০ মিটার দূরে।

Manual8 Ad Code

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সেনা ও স্বার্থ লক্ষ্য করে বেশ কিছু রকেট বা ড্রোন বোমা হামলা চালানো হয়।

সাধারণত বাগদাদের গ্রিন জোনে এ ধরনের রকেট হামলার জন্য ইরানপন্থী ইরাকি শিয়া মিলিশিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র। কিন্তু এ পর্যন্ত এসব রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ।

সূত্র: আল জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code