বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: অর্থ উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে।’

Manual1 Ad Code

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিল্প-কারখানা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটার সমাধান হবে।’

Manual2 Ad Code

উপদেষ্টা বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে। সবকিছু আপনারা দেখতে পাবেন।’ তিনি বলেন, ‘আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরান বাজারে দেখলে হবে না, অন্যান্য বাজার দেখতে হবে। কাওরান বাজারে নিত্যপণ্য চার বার হাত বদল হয়, এটা বন্ধ করা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code