বাজেট অধিবেশন ৫ জুন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে আগামী ৫ জুন। এই অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে।

Manual8 Ad Code

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌ এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী পাঁচ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন। ২০২২-২৩ অর্থবছরের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

Manual5 Ad Code

এর আগে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন গত ২৮ মার্চ থেকে শুরু হয়ে ৬ এপ্রিল শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code