বাণিজ্য মেলার সময় বাড়ছে না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ফুরিয়ে আসছে। শেষ দিকে এসে জমে উঠেছে মেলা। মেলার শেষ শুক্রবার (২৭ জানুয়ারি) অন্তত সাড়ে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। উপচে পড়া ভিড়ে অন্যান্য দিনের তুলনায় বিক্রিও দ্বিগুণ হয়েছে, বলছেন ব্যবসায়ীরা। সবকিছু বিবেচনায় মেলার সময় বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। তবে মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

Manual8 Ad Code

তিনি জানান, ‘ছুটির দিনে স্বাভাবিকভাবে অধিক লোকসমাগম হয়ে থাকে। আজ মেলায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ লোকসমাগম হয়েছে। বেচাবিক্রিও অনেক বেড়েছে। আজ এত মানুষ হয়েছে যে গেট দিয়ে ঠিকভাবে প্রবেশ করতে পারছিল না। দর্শনার্থীরা কে কার আগে যাবে; এ নিয়ে হুড়োহুড়ি করছে। তবে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code