বাথরুমের মেঝে ও বেসিন ঝকঝকে রাখবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাথরুম পরিষ্কার করা খানিকটা ক্লান্তির কাজ। তবে নিয়মিত পরিষ্কার করা ভীষণ জরুরি। জীবাণুদের আনাগোনা সবচেয়ে বেশি এখানেই থাকে। এছাড়া নিয়মিত পরিষ্কার না করলে মেঝে ও বেসিন হারায় তার চকচকে ভাব। অনবরত পানি পড়া, সাবানের ফেনা ও কলের পানির বিক্রিয়া, গোসলের পর জমে থাকা সাবান পানিসহ নানা কারণে নোংরা হতে পারে বাথরুমের বেসিন ও মেঝে। এগুলো ঠিকঠাক পরিষ্কার না করলে স্থায়ী দাগ পড়ে যাওয়ার ঝুঁকিও থেকে যায়। জেনে নিন কীভাবে চকচকে করবেন বাথরুমের মেঝে ও বেসিন।

Manual7 Ad Code

১। শুরুতেই মেঝে ও বেসিন থেকে ছোপ ছোপ দাগ দূর করার জন্য বোতলে লেখা নির্দেশনা অনুযায়ী ক্লিনার স্প্রে করুন অথবা পুরানো একটা টুথব্রাশ দিয়ে ক্লিনার লাগিয়ে অপেক্ষা করুন। পরিষ্কারক হিসেবে ভিনেগার ও বেকিং সোডা মিশ্রণ ব্যবহার করলে সেটা টুথব্রাশ দিয়ে ঘষে সারারাতের জন্য রেখে দিন। পরদিন পরিষ্কার করে ফেলুন।

২। একটা স্পঞ্জ বা মাজুনি দিয়ে মেঝে ভালোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে মপ দিয়ে মুছে শুকানোর জন্য অপেক্ষা করুন।

Manual3 Ad Code

৩। বাথরুমের মেঝে ঝকঝকে করার জন্য বাথরুমে স্টিম তৈরি করুন কিংবা মেঝে ও বেসিনে গরম পানি ঢেলে অপেক্ষা করুন। এতে বাথরুমে বাষ্প জমে মেঝের ময়লাগুলো সহজেই উঠে যাবে।

৪। এরপরের ধাপে বাথরুম ক্লিনার স্প্রে করে মিনিট খানেক অপেক্ষা করতে করুন।ভেজা পেপার টাওয়েল দিয়ে ক্লিনার মুছে একটা শুকনো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে মুছে নিন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code