বাদ পড়বেন না মাহমুদউল্লাহরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত তিন দিনে ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, ইসিজি, চোখ ও কার্ডিয়াক স্ক্রিনিং হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসের আসল পরীক্ষা হয়েছে বৃহস্পতিবার। এদিন ১৫ থেকে ১৬ জন ক্রিকেটার ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। সবার ফলাফলই কাছাকাছি এসেছে। তবে কোন ক্রিকেটার কত স্কোর করেছে সেটি নিয়ে বিসিবির ট্রেনাররা মুখে কুলুপ এঁটে আছেন। বিশেষ করে মাহমুদউল্লাহর ইয়ো ইয়ো টেস্টের ফল জানতে আগ্রহী ছিলেন গণমাধ্যমকর্মীরা। তিনি ঠিক কত স্কোর করেছেন সেটি না জানালেও বিসিবির একটি সূত্র বলেছে সেটি ১৭ এর আশেপাশে আছে। যদিও মাহমুদউল্লাহসহ বাকি ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট নিয়ে সন্তুষ্টির কথা শোনালেন জাতীয় দলের ট্রেনার নিক লি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টে ফিটনেসের পরীক্ষা দিতে হয়েছে। দৌড়ে প্রমাণ করতে হয়েছে নিজেদের বর্তমান অবস্থা। জাতীয় দলের ট্রেনার নিক লি তাতে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘তথ্য-উপাত্তের দিকে না তাকিয়ে আমার মাথায় যা আছে তা থেকে বলতে পারি, সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা ইনজুরিতে ছিল কিংবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্র্যাকেটে ছিল।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code