বানভাসি মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জে পানিবন্দি এখন কয়েক লাখ মানুষ। তাই বন্যা পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

শুক্রবার (১৭ জুন) দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জে বন্যা এবং তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে যাওয়ায় আমি উদ্বেগ প্রকাশ করছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ দেশের যেসব অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেসব এলাকায় জরুরি ভিত্তিতে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছানোর জোর দাবি করছি। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতাকর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষকেও দ্রুততার সঙ্গে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

Manual7 Ad Code

বন্যা ও নদী ভাঙন মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যা কবলিত মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। অথচ সরকারের তরফ থেকে কোনো জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code