বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

লোকমান হোসেন কাজী ঃ বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের উদ্যোগে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েন কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ সকল শহীদদের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিশনের হিসাব কর্মকর্তা সিকদার মিজানুর রহমান। পরে স্বাধীনতার স্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েনসহ আগত সুধীজনেরা।

Manual2 Ad Code

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েন,দ্বিতীয় সচিব মোঃ রেজাউল করিম এবং হিসাব কর্মকর্তা শিকদার মিজানুর রহমান। বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম-এর সার্বিক সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন সান্ডওয়েল কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদুল হক এমবিই,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,প্রবাসী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী ইসমাইল ও মিসির আলী,মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলাউদ্দিন,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,শেখ মোহাম্মদ তাহের উল্লাহ,ডঃ বিমল পাল,ডঃ দেলোয়ার হোসেন,মিসবাউর রহমান মিসবাহ,হিফজুর রহমান খান,মাহবুব আলম চৌধুরী মাখন,মোস্তফা কামাল বাবলু,মোহাম্মদ ওয়াসিমুজ্জামান,সাব্বির হোসেন,কলামিষ্ট সেবুল চৌধুরী,রুহুল আমিন খান,আব্দুর রশিদ ভূইয়া,ম. আ. কাদির,তারকা রঞ্জন দাস,শেখ মোহাম্মদ আব্দুল গফুর,আব্দুস শুকুর, চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এনটিভির নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরী,নারী নেত্রী শিমুল বিল্লাহ,সৈয়দ এলাহী হক সেলু,হারুন অর রশিদ,জেমস রায় প্রমুখ। এসময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code