

রাজু আহমেদ ঃ আঞ্জুমানে আল ইসলাহ‘র বিপুল সংখ্যাক নেতাকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে শানে মোস্তফা (সাঃ) কনফারেন্স। গত ৫ ডিসেম্বর লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এবং আঞ্জুমানে আল ইসলাহ‘র মিডল্যান্ডস শাখার সহযোগিতায় অনুষ্ঠিত শানে মোস্তফা (সাঃ) কনফারেন্সে সভাপতিত্ব করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম.এ. কাদির আল হাসান। বার্মিংহাম ব্রিটিশ মুসলিম স্কুলের ইয়ার নাইনের ছাত্র মোঃ আব্দুল মুনিমের পবিত্র কোরআন তেলাওয়াত ও শামছুদ্দোহা শিল্পী গোষ্ঠীর নাশিদ পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া কনফারেন্স পরিচালনা করেন ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির কো-অর্ডিনেট মাওলানা রফিক আহমদ ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মাওলানা মৌলানা হুসাম উদ্দিন আল হুমায়দী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ‘র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর শায়েখ ডঃ নাজি ইবনে রাশিদ আল-আরাবী আল-আজহারী,লন্ডন ব্রিকলেন জামে মাসজিদের খতিব দারুল হাদিস লন্ডনের মুহাদ্দিছ হযরত মাওলানা নজরুল ইসলাম,দারুল হাদিস লতিফিয়া লন্ডনের শিক্ষক মাওলানা মারুফ আহমদ। বক্তব্য শেষে বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া শানে মোস্তফা (সাঃ) কনফারেন্সে উপস্থিত হয়ে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর নতুন লাইফ মেম্বার হোন চ্যানেল আই ইউরোপের বার্মিংহাম প্রতিনিধি লোকমনা হোসেন কাজী ও সিলেট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। শানে মোস্তফা (সাঃ) কনফারেন্সে উপস্থিত ছিলেন সান্ডওয়েল কাউন্সিলের মেয়র কাউন্সিলার আহমেদুল হক এমবিই,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাছির আহমদ,ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক, বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মাসজিদের খতিব হাফিজ সাব্বির আহমদ,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান কাজী আঙ্গুর মিয়া ও কামরুল হাসান চুনু মিয়া, সেক্রেটারী মোঃ মিসবাউর রহমান, জয়েন্ট সেক্রেটারী মোঃ খুরশেদ উল হক, মোঃ আব্দুল হাই, ক্যাশিয়ার আমিরুল ইসলাম জামাল,ফাউন্ডার মেম্বার জম জম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মোঃ মাহবুব রহমান চৌধুরী,মাওলানা রুকনুদ্দীন আহমদ,আলহাজ্ব আবুল হোসাইন সাত্তার মিয়া,বার্মিংহাম আল-ইসলাহ’র প্রেসিডেন্ট মাওলানা আতিকুর রহমান, মাওলানা নোমান আহমদ, কভেন্ট্রি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান,আলহাজ্ব গয়াস মিয়া,আলহাজ্ব গৌছ আহমদ,মোহাম্মদ শাহজাহান,মাওলানা নুরুল আমিন,মাওলানা গুলজার আহমদ,মাওলানা মাহবুব কামাল,হাজী হাসন আলী হেলাল,মাওলানা আব্দুল মুনিম,মোঃ সাইফুল আলম,মোঃ আবুল কালাম,মাওলানা নুরুল ইসলাম,শফিক মিয়া চৌধুরী,মাওলানা এহসানুল হক, হাফিজ উসমান খান, মাওলানা বুরহান উদ্দিন আহমদ,হাফিজ আবুল কালাম, হাজী জুনাব আলী, হাজী তেরা মিয়া, হাজী দারুল মিয়া, হাফিজ আলী হোসেন (বাবুল),সুফী ইদরিছ আলী প্রমূখ।