বার্মিংহামে ক্রীড়া উৎসব – ২০১৭ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

রাজু আহমেদ ঃ প্রবাসের বুকে বাংলা সংস্কৃতি কৃষ্টিকে লালন করে হারিয়ে যেতে বসা আবহমান বাংলার ঐতিহ্যবাহী নানা খেলাধুলা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে‘র উদ্যোগে বার্মিংহামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া উৎসব – ২০১৭। কমিউনিটির বিভিন্ন স্থরের মানুষের অংশগ্রহনে গত ১৪ অগাষ্ট বার্মিংহামের স্মলহীথের লেসার সেন্টারে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমেদের পরিচালনায় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। এসময় তিনি এধরনের ক্রীড়া উৎসবের মাধ্যমে প্রবাসে বাংলাদেশী সংস্কৃতির বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। ক্রীড়া উৎসবের শুরুতে বার্মিংহামের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের সাথে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের একটি প্রদশর্নী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ; খেলায় সুহেল আহমেদের গোলে সংবাদকর্মীরা ১-০ গোলে জয়লাভ করে। এছাড়া ছোটো শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীদের জন্য ক্রীড়া উৎসবে দৌড়,ফুটবল,ব্যাডমিন্টন ছাড়াও ছিলো মুরগের লড়াই,বিস্কুট দৌড়,লুডু,হাঁড়ি ভাঙ্গাসহ ছিলো দেশীয় নানা খেলাধুলা। খেলাশেষে পুরস্কার বিতরণীতে অংশ নেন কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। ক্রীড়া উৎসবে কমিউনিটির মানুষদের সহযোগিতা ছাড়াও সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে‘র সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ¡ ও সাধারণ সম্পাদক সুহেল আহমেদ ছাড়াও সহ-সভাপতি আমিরুল ইসলাম বেলাল,নাসির উদ্দিন হেলাল,নির্বাহী সদস্য আব এম চৌধুরী সুইট,মোহাম্মদ মারুফ ও হেলাল আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code