বার্মিংহাম উইল স্ট্রিট জামে মসজিদের দারুল ক্বেরাতের শিক্ষার্থীদের এওয়ার্ড ও পুরস্কার প্রদান

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ বিশুদ্ধভাবে পবিত্র কোরাণ শিক্ষার লক্ষ্যে কাজ করা সংগঠন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইউ‘কের তত্বাবধানে যুক্তরাজ্যের বার্মিংহামের লজেলসের উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের দারুল ক্বেরাতে অংশ নেওয়া শিশু কিশোরদের মধ্যে এওয়ার্ড ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দারুল ক্বেরাতে অংশ নেওয়া শিশু কিশোরও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৬ অগাষ্ট বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই এ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করা হয়। বার্মিংহামের লজেলসের উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মৌলানা হুসাম উদ্দিন আল হুমায়দীর পরিচালনায় উইল মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব আজির উদ্দিন আবদালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই এ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বৃটেন সফররত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। আর বিশেষ অতিথি ছিলেন সান্ডওয়েলের মেয়র কাউন্সলর আহমেদুল হক এমবিই ও সিরাজুম মুনিরা জামে মসজদি এন্ড ইসলামিক সেন্টারের খতিব হাফিজ মৌলানা সাব্বির আহমেদ। এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে দারুল ক্বিরাতে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মধ্যে এ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করেন। সবশেষে বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য পবিত্র কুরআন শরীফ তাজবিদের সাথে সহিহ-শুদ্ধ ভাবে শিক্ষা প্রদানের জন্য উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদে সামার হলিডে উপলক্ষ্যে চার সপ্তাহব্যাপি এই দারুল ক্বেরাতর আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code