বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

আমিরুল ইসলাম বেলাল ঃ কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৩৪টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত বার্মিংহামের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল। গত ২০ জুন বার্মিহামের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ তজ্জামেল হক টনি এমবিই। বক্তব্য রাখেন সংগঠনের বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদেও কোষাধ্যক্ষ কামাল আহমেদ,সহ-সভাপতি তফাজ্জুল হোসেন চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ ভূঁইয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ,যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি নাসির উদ্দিন হেলাল, , প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজির উদ্দিন,সোহেল আহমেদ চৌধুরী,বাংলা টিভির এম্বসেডর তারেক চৌধুরী,প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,মিসেস ফাতিমা হামিদ,কবি দেলোয়ার হোসেন মনজু,হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক মোন্তাকিম আহমেদ,মাষ্টার বদরুল আলম,লুৎফুর রহমান লুকু,তারেক আহমেদ, আব্দুল আহাদ,খালেদ আহমেদ,নাট্যকার মকবুল চৌধুরী প্রমুখ। ইতফার পূর্বে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা রশীদ আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code