বার্মিংহাম মহানগর আওয়ামিলীগের জেল হত্যা দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

রাজু আহমেদ ঃ ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহাম মহানগর আওয়ামিলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বক্তারা জেলের মধ্যে নির্মমভাবে জাতীয় চার নেতার হত্যাকান্ডের কথা উল্লেখ করে বলেন,জাতির শ্রেষ্ট সন্তানদের হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এক কলংকিত অধ্যায় রচিত হয়েছিলো। বার্মিংহাম মহানগর আওয়ামিলীগের বিভিন্ন নেতাকর্মীসহ কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ৮ নভেম্বর বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বার্মিংহাম মহানগর আওয়ামিলীগের সভাপতি তেরা মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আনহার আলী ও যুগ্ম সম্পাদক দারা হাসান পলাশের যৌথ পরিচলনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শাহ আবিদ আলী,শেখ আব্দুল গফুর,জমশেদ আলী,সৈয়দ জহুর মিয়া,মুজিবুর রহমান খান,হুমায়ুন চৌধুরী,আব্দুল কাইয়ুম,শাহেদুজ্জামান চৌধুরী,সৈয়দ এলাহি হক শেলু,নাজমুল,আলতাফুর রহমান,সৈয়দ লুৎফুর রহমান ও সাজ্জাদ মিয়া। শোক সভা শেষে মহান মুক্তিযুদ্ধ,১৫ অগাষ্ট কালোরাত্রি ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code