বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:২০২৬/২৭ মৌসুমের জন্য ধারে আয়াক্সে যোগ দিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। মঙ্গলবার এই দলবদরের ঘোষণা দেওয়া হয়। “আয়াক্স বার্সেলোনা ও মার্ক টের স্টেগেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে,” এক বিবৃতিতে জানিয়েছে ডাচ ক্লাবটি।৩৪ বছর বয়সী টার স্টেগান ২০১৪ সাল থেকে বার্সেলোনায় আছেন। তবে গুরুতর চোটের কারণে গত দুই মৌসুমের বড় একটি অংশ তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

Manual5 Ad Code

বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক হিসেবে হুয়ান গার্সিয়া জায়গা পাকা করে নেওয়ায় জানুয়ারিতে টার স্টেগানকে ধারে জিরোনায় পাঠিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু ফেব্রুয়ারিতে জিরোনার হয়ে দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। ফলে পুরো মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।জার্মানি জাতীয় দলের এই গোলরক্ষককে বিশ্বকাপের জন্য দেশটির দলে রাখা হয়নি।বার্সেলোনার হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ ও সাতটি লা লিগা শিরোপা জেতা টার স্টেগানের সঙ্গে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code