বাল্য বিবাহ প্রতিরোধে মহিলা সমিতিগুলো ভূমিকা রাখতে পারে – জেলা প্রশাসক, ফরিদপুর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ফরিদপুর প্রতিনিধি :
মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমাদের সমাজে অনেক বাবা মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিবাহ দিয়ে থাকেন। এক্ষেত্রে নিবন্ধিত মহিলা সমিতিগুলো প্রশিক্ষন কর্মসংস্থান সৃষ্ঠির পাশা পাশি বাল্য বিবাহ প্রতিরোধে ব্যাপক ভুমিকা রাখতে পারে। এছাড়া নারীর অধিকার প্রতিষ্ঠায় জনগনকে সচেতন করতে পারে। কোথাও কোন নারী ও শিশু নির্যাতনের গঠনা ঘটলে তা মহিলা বিষয়ক অধিদপ্তর অথবা প্রশাসনকে অবহিত করতে পারেন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের হল রুমে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ২০১৯-২০ অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দিপক রায়,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী বেগম ফজিলেতুন নেসা ইন্দ্রিরা। অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ২৬ টি মহিলা সংগঠনের মধ্যে ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code