বাসাইলে মন্দির রক্ষায় মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

বাসাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের বাসাইলে পালপাড়া মন্দির রক্ষায় মানবন্ধন এবং সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবালম্বী নারী-পূরুষ এ মানবন্ধনে অংশ গ্রহন করেন।

বাসাইল পালপাড়া সার্বজনিন মন্দিরে প্রায় এক’শ যাবৎ পুজা আর্চনা করে আসছেন পালপাড়াসহ পাশ^বর্তী ৮টি গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ। সম্প্রতি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদান আসলে মন্দির কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করে। কিন্তু মন্দীরের জায়গাটির পাশ^বর্তী বন্ধ থাকা স্বল্পব্যয় প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বলে দাবী করেন কল্পনা রানী পাল নামের ওই বিদ্যালয়ে জমিদানকারী এক নারী। এ বিষয়ে একাধিক মামলা থাকায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানসহ মন্দির সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মানববন্ধনে অংশ নিয়ে তারা খুব দ্রুত মামলা সংক্রান্ত সকল জটিলতার সমাধান এবং যথাযথ প্রক্রিয়ায় মন্দির ও বিদ্যালয় নির্মানের দাবি জানান।
এর আগে সকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের দাবী তুলে ধরেন মন্দির সংস্কার ও নির্মান কমিটির সদস্যরা । এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ঠাকুর দাস পাল, সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায় স্বপন, ক্ষীরোদ চন্দ্র মন্ডল, রেখা রাণী পাল, ভাসনা পাল, তুলসী রাণী, চৈতন্য পালসহ অন্যরা।

Manual2 Ad Code

এ ব্যাপারে কল্পনা রাণী পাল বলেন, আমি মন্দির নির্মানের বিপক্ষে নই। তবে বিদ্যালয়ের জায়গা অন্য কেউ যেন দখল করতে না পারেন সে জন্যই আমি আদালতের আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দিবেন বলে তিনি জানান।

উল্লেখ, গত বৃস্পতিবার কল্পনা রাণী বাসইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code