বাহরাইনের কাছে ২ গোলে হারলো বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রথমার্ধের বড় অংশজুড়ে রক্ষণভাগ সামলেও লাভ হলো না। নিজেদের ভুলে দুই গোলে পিছিয়ে পড়েই ম্যাচ থেকে ছিটকে গেছে। বিরতির পর আক্রমণাত্মক হওয়ার যাও বা চেষ্টা ছিল, কিন্তু গোল শোধ দেওয়ার সুযোগ সেভাবে মেলেনি। তাতে শক্তিশালী বাহরাইনের কাছে হেরে এশিয়ান কাপের বাছাই শুরু করেছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপের ম্যাচে জামালরা হেরেছে ২-০ গোলে। কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ৪-১-৪-১ ছকে খেলেছে হাভিয়ের কাবরেরার দল। এই ম্যাচে খেলছে ইন্দোনেশিয়া ম্যাচের একাদশই। যদিও লাভ হয়নি তাতে। ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বলের দখল নিয়ে নেয় শুরুতে। একের পর এক আক্রমণ হেনে ব্যতিব্যস্তও করে রাখে জামালদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code