বাহুবলে মিষ্টির দোকান থেকে সরকারী চাল জব্দ আটক ১

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে ৬ বস্তা সরকারী চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Manual3 Ad Code

এ সময় দোকানে থাকা এক কর্মচারীকে আটক করা হয়। সাথে মিষ্টির দোকানটিও সিলগালা করে দেয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় মিরপুর বাজারের আ’লীগ নেতা মিষ্টি ফরিদের দোকান থেকে এ চালগুলি জব্দ করা হয়।

Manual4 Ad Code

তাৎক্ষনিক আটককৃত দোকান কর্মচারীর নাম পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

জানাযায়, মিষ্টির দোকানে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচী ( ওএমএস) এর চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এসময় দোকান থেকে সরকারী স্টিকার যুক্ত ৬ বস্তা চাল জব্দ করে উপজেলায় নিয়ে যান। এসময় দোকানে থাকা কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬ বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করা হয়,সাথে দোকানটি সিলগালা করে দেয়া হয়। তিনি অন্য একটি অভিযানে থাকায় আটককৃতের নাম পরিচয় জানাতে পারেন নি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code