বিএএসজের উদ্যোগে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সুব্রত চৌধুরী:

Manual4 Ad Code

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২০ আগস্ট,বুধবার বিকেলে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী বিতরণ করা হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিলর এট লারজ প্রার্থী সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী

সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলর আনজুম জিয়া সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, গিয়াসউদদীন পাঠান, মোঃ শাহরিয়ার আহমদ, মোঃ আইউব,বেলাল হোসেন, মনিরুজ্জামান মনির, সৈয়দ শহীদ, মাহমুদ শাহ, সিরাজুল হক, মোঃ মহসিন আল মামুন, রফিকুল ইসলাম, রওশন উদদীন,রফিক উদ্দিন রুমেল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান ,বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আটলান্টিক সিটিতে কোন বাংলাদেশি আমেরিকান সংগঠনের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করতে পেরে তাঁরা সত্যিই গর্বিত ও আনন্দিত। আগামীতে কমিউনিটির স্বার্থে তাঁরা আরো নিত্য নতুন কর্মসূচী নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

টেক্সাস এভিনিউতে বসবাসরত জনৈক প্রবাসী পঞ্চম গ্রেড ও প্রথম গ্রেডে অধ্যয়নরত তাঁর দুই সন্তান এর জন্য স্কুল ব্যাগ সংগ্রহ করে বলেন, বর্তমানে দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্কুল ব্যাগসহ স্কুল সামগ্রী পেয়ে আমি যারপরনাই খুশি। হিস্পানিক কমিউনিটির জেসিকা লোপেজ তাঁর স্কুল পড়ুয়া সন্তানের জন্য স্কুল ব্যাগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।

Manual2 Ad Code

বিএএসজের উদ্যোগে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ স্কুল সামগ্রী বিতরন কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code