যে কাণ্ড করে বসলেন পরিণীতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলিউড তারকা পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা এখন নবদম্পতি। রাজস্থানের উদয়পুরে রোববার রাজকীয় ঢঙে বিয়ে হয় তাদের। বিয়ের নানান মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে।

সবার সামনেই রাঘবের কাছাকাছি এসে তার গালে চুমু খান পরিণীতি। পাপারাজ্জিদের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ওই ভিডিও। ক্যাপশনে লেখা- ‘এই হাসি মুখটাই সবকিছু বলে দেয়।’ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

Manual3 Ad Code

ভিডিওর নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আবার বিয়ের দিন রাঘব-পরিণীতির পোশাকের রং নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন- ‘এ যেন আজকালকার ফ্যাশন- লাল রং ছাড়া বিয়ে! রংবিহীন সাদা রঙের পোশাক পরে বিয়ে! যতই আধুনিক হন, এটা মোটেও ভালো লাগে না।’ কারো আবার মন্তব্য- ‘এটা রাগনীতি নয় সবই আসলে রাজনীতি’। একজনের কটাক্ষ- ‘এটা নাকি আম-আদমির বিয়ে!’। আরও একজন লিখলেন- ‘কেউ ইডিকে খবর দাও। এসে দেখুক কত খরচ করেছেন রাঘব’- এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code