বিএএসজের উদ্যোগে  ১১ জুলাই মঙ্গলবার বাংলাদেশ মেলা 

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ জুলাই মঙ্গলবার। প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম। বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভীন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য। এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার।

Manual7 Ad Code

মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হবে এবং আইভি লীগে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।

Manual7 Ad Code

বাংলাদেশ মেলা সফল করার লক্ষ্যে মেলার আহবায়ক আবু নছর ও সদস্য সচিব মোঃ এম রহমান বাবুলের নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন । তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক। সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন আগামী ১১ জুলাই তারিখের সেই মাহেন্দ্রক্ষণের জন্য।বাংলাদেশ মেলা আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code