

আরিফ উদ্দিন ::: : বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে লালন ও ধারণ করতে লিজেন্ড বাউল এসোসিয়েশন ওজনপার্কে বৈশাখী মেলা আয়োজন করেছে । আগামী ২৮ এপ্রিল রবিবার সিটির ব্রুকলিনের ওজনপার্কের এল্ডার্টলেইন বিটউইন গ্লেনমোর এভিনিউতে সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে । মেলাটির গ্রান্ড স্পন্সর মান্নান সুপার মার্কেট, মান্নান সুইট রেষ্টুরেন্ট, মান্নান ডিসকাউন্ট ষ্টোর । মিডিয়া পার্টনার যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন দৈনিক বাংলানিউজইউএসডটকম, মিলেনিয়াম টিভি। বৈশাখী মেলায় নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন । মেলার আহবায়ক শাহেদুজ্জামান অনি জানান, প্রতিবছরের ন্যায় আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের এবং বর্তমান প্রজন্মকে বাংলা সংস্কৃতির অংশকে পরিচিত করে তুলা । তিনি নিউইয়র্কের সকল প্রবাসীদের মেলায় আমন্ত্রণ জানান ।