বিএনপির কোনও লাভ হয়নি: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিদেশিদের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিএনপির কোনও লাভ হয় নাই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

ড. হাছান মাহমুদ বলেন, আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানামুখী ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্র করে কোনও লাভ হয়নি। বিদেশিদের পেছনে ঘুরে কোনও লাভ হয়নি। লাভ না হওয়ার কারণে বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলছে। তারা লাখ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ দিয়েছিল। এরমধ্যে কয়েকটা বিবৃতি দিয়েছিল। একেকটা বিবৃতির পেছনে কয়েক লাখ ডলার খরচ হয়েছে। কংগ্রেসম্যানরা বিবৃতি দিলো। তারা বিবৃতি দেওয়ার পর হোয়াইট হাউজে যখন প্রশ্ন করা হলো কংগ্রেসম্যানরা একটা বিবৃতি দিয়েছে, তোমরা কিছু জানো কিনা? তারা বললো—আমরা তো কিছু জানি না। অথচ এই চিঠি লেখার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়েছে। তাই এখন স্পষ্ট হয়ে গেছে, এত বিদেশিদের পেছনে ছুটে কোনও লাভ হয় নাই। বিএনপির দাবি কেউ সমর্থন করে না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code