‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজাম অসুস্থ, খোঁজ নিতে বললেন তারেক

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

রাজনীতি ডেস্ক:

বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে।

পোস্টে বলা হয়, দীর্ঘদিন না খেয়ে থাকা এবং অতিরিক্ত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তাঁর সম্ভবত ক্যানসার হয়েছে। এর মধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। আগামী ৭ দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে তাঁর শারীরিক অবস্থার বিশদ জানা যাবে।

Manual7 Ad Code

বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার এমন খবর জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধিদলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থা জানতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফরিদপুরে যাবে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাই রাগ করে এক-দুই দিন নয়, টানা ১১ বছরের বেশি সময় ভাত খান না নিজাম উদ্দিন।

Manual4 Ad Code

দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

Manual7 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code