বিএনপি সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করেছে নির্যাতন করেনি : মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বিএনপির আমলে সংখ্যালঘুদের কোনো নির্যাতন করা হয়নি দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে নাগরিকত্ব আইন পাশের সময় বলা হয়েছে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে এবং অনুপ্রবেশ ঘটেছে।

Manual2 Ad Code

তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির আমলে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করা হয়েছে। কোনো নির্যাতন হয়নি। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের আমলে যতটা হয়েছে, তা আর কখনো হয়নি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের এখন প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে দেড় হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যা হয়েছে। বিএনপির হিসাবে তা ২ হাজারের বেশি। ১ লাখের ওপরে রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা দেওয়া হয়েছে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code