বিচারকের আসনে সারা যাকের ও মৌ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: দুই বছর পর আবারও শুরু হলো সুন্দরী বিষয়ক প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। ২০১৯ সালের পর করোনা মহামারির কারণে এটি আর অনুষ্ঠিত হয়নি। তবে সম্প্রতি এর নতুন আসরের নিবন্ধন শুরু হয়েছে।

Manual4 Ad Code

২০২২-এর এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এবারের অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজ ওমিকন এন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিক’র প্রতিনিধিরা।

Manual1 Ad Code

এবারের আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী সারা যাকের ও মডেল-অভিনেরী সাদিয়া ইসলাম মৌ। এর মধ্যে সারা যাকের দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

সুন্দরী অন্বেষণের বিচারকার্যে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত মৌ। তিনি বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি, এমন একটি আয়োজনে বিচারক হতে পেরে। বিউটি উইথ পারপাস স্লোগানটাও অনেক ভালো। তাই বলতে চাই, এগিয়ে যাও নারী। তোমরা অবশ্যই পারবে।’

Manual6 Ad Code

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসানের মতে, “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কোনো মডেল খোঁজে না। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা রোল মডেল খুঁজি।’

Manual2 Ad Code

এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নেভিল ফেরদৌস হাসান বলেছেন, ‘বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পর্যায়ে বহন করতে পারবে এমন একজনকে খুঁজি আমরা। শুধু সৌন্দর্য না, গুণের মাধ্যমে যারা বিশ্বকে পরিবর্তন করতে পারবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code