বিজিএমইএ ও আমরা রিসোর্স চুক্তিসই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিজিএমইএ ও আমরা রিসোর্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিজিএমইএ এর পক্ষে সভাপতি ড. রুবানা হক এবং ‘আমরা রিসোর্স লিঃ’ এর পক্ষে সিইও সোহেল আহমেদ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।সোমবার (১৪ ডিসেম্বর) গুলশানস্থ বিজিএমইএ পিআর অ্যান্ড মিডিয়া সেন্টারে বিজিএমইএ ও শিল্প সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আমরা রিসোর্স লি.’ এর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা রিসোর্স লিমিটেড’ বিজিএমইএর কেন্দ্রে সৌজন্য হিসেবে সফট্ওয়্যার সুবিধা প্রদান করবে, যা ল্যাবে থ্রি-ডি স্যাম্পলিং, ভার্চুয়াল ডিজাইনিং, পণ্যের উন্নয়ন কাজে ব্যবহৃত হবে।বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বিজিএমইএ’র এ প্রকল্পে এগিয়ে আসার জন্য ‘আমরা রিসোর্সকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual5 Ad Code

এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), বিজিএমইএ এর আরডিটিআই ও এসডিজিবিষয়ক স্ট্যান্ডিং কমিটি দুটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া ও ‘আমরা রিসোর্স লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code