বিজেপিকে আর ভোট নয় 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই পালন করেননি। উত্তর প্রদেশের ভোটের আগে এই অভিযোগ তুলে কৃষক সংগঠনগুলোর মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা বিজেপিকে ‘শাস্তি’ দেওয়ার আহ্বান জানালো।

Manual8 Ad Code

এদিকে গতকাল মোর্চা নেতারা বৈঠক করে ‘মিশন উত্তর প্রদেশ’ নামক প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে, যার মূলমন্ত্র হবে, ‘কৃষকবিরোধী’ বিজেপিকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের কাছে আহ্বান জানানো।

রাকেশ টিকায়েত, হান্নান মোল্লা, দর্শন পালের মতো কৃষক নেতারা দিল্লিতে ঘোষণা করেছেন, তারা উত্তর প্রদেশের প্রতিটি জেলা, ব্লক ও গ্রামে গিয়ে প্রচার করে চাষিদের কাছে বিজেপিকে ‘শাস্তি’ দিয়ে হারানোর আর্জি জানাবেন। এই আর্জি জানাতে চাষিদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রও তৈরি করা হয়েছে।

Manual7 Ad Code

সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, গ্রামে গ্রামে এই প্রচারপত্র ছড়িয়ে দেওয়া হবে। ‘কৃষক আন্দোলনের এক সিপাই’-এর তরফ থেকে এই আবেদন জানানো হবে। তাতে লখিমপুর খেরির ঘটনা থেকে কৃষক আন্দোলনের সময় ৭০০ কৃষকের মৃতু্যর কথা উল্লেখও থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code