জোট গঠনের লড়াইয়ে কংগ্রেস-বিজেপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: বিজেপি সরকারবিরোধী জোট মজবুত করতে অসুস্থতা উপেক্ষা করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বেঙ্গালুরুতে যাচ্ছেন। বৈঠকের আগের দিন ১৭ জুলাই বিরোধী নেতা-নেত্রীদের তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন।

Manual7 Ad Code

বিরোধীদের প্রথম বৈঠক হয়েছিল বিহারের রাজধানী পাটনায় গত ২৩ জুন। বেঙ্গালুরু বৈঠকে বিজেপিবিরোধী সর্বাত্মক কর্মসূচি চূড়ান্ত করার চেষ্টা হবে বলে কংগ্রেস সূত্র বলছে।

Manual4 Ad Code

পাটনা বৈঠকে উপস্থিত ছিলেন ১৭ দলের নেতা-নেত্রীরা। বেঙ্গালুরুতে ২৪টি দল উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সব দলের নেতাদের চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হয়েছে আম আদমি পার্টিকেও (আপ)।
দিল্লির প্রশাসনিক ক্ষমতা হাতে রাখতে কেন্দ্রীয় সরকারের জারি করা অধ্যাদেশের বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের সঙ্গে আপ নেতৃত্বের টানাপোড়েন চলছে। কংগ্রেস সমর্থনের প্রতিশ্রুতি না দিলে অরবিন্দ কেজরিওয়াল পরবর্তী বৈঠকে আসবেন না বলেও জানিয়েছিলেন। কংগ্রেস এখনো কিছু বলেনি। তাদের বক্তব্য, সংসদীয় কৌশল সংসদীয় স্তরে বৈঠক করে নেওয়া হবে।

Manual2 Ad Code

পাটনা বৈঠকে অসুস্থ শরীর নিয়েও উপস্থিত ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুতেও উপস্থিত থাকার চেষ্টা করবেন।

বিরোধীদের এই সম্ভাব্য জোট গঠনের প্রচেষ্টার পাশাপাশি বিজেপিও সক্রিয় পুরোনো জোট এনডিএকে নতুনভাবে গড়ে তুলতে। সেই কারণে তারাও ওই একই দিন ১৮ জুলাই দিল্লিতে জোট শরিকদের বৈঠক ডেকেছে। জোট গঠনে দুই পক্ষের পাল্টাপাল্টি উদ্যোগের মধ্যেই ২০ জুলাই শুরু হতে চলেছে ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code