বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual2 Ad Code

বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার এক পোস্টে তিনি এই তথ্য জানান।

Manual6 Ad Code

মাহফুজ আলম তাঁর পোস্টে বলেন, ‘৭১ পরবর্তী সময়ের ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তাঁর ছবি সরাতে না পারার বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক। এ জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু, যতক্ষণ মানুষের মাঝে জুলাইয়ের চেতনা বেঁচে থাকবে তত দিন তাঁকে আর কোথাও দেখা যাবে না।’

Manual2 Ad Code

সদ্য শপথ নেওয়া এই উপদেষ্টা আরও বলেন, ‘শেখ মুজিব ও তাঁর মেয়ে ৭২—এর অগণতান্ত্রিক সংবিধান থেকে শুরু করে, দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতের মানুষকে দমন ও বিরোধীদের বিচার বহির্ভূতভাবে হত্যাসহ (৭২-৭৫,২০০৯-২০২৪) বাংলাদেশের মানুষের সঙ্গে যা করেছেন, তার দায় অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।’

মাহফুজ আলম আরও বলেন, ‘তাহলেই কেবল আমরা ৭১ সালের আগের শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারব। ক্ষমা না চাওয়া পর্যন্ত ও ফ্যাসিবাদীদের বিচার ছাড়া কোনো ধরনের মীমাংসা হবে না।’

উপদেষ্টা মাহফুজ আলম তাঁর পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিটি তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবিতে দেখা যায়, বঙ্গভবনের দরবার হলের একটি জায়গায় মাহফুজ আলম দাঁড়িয়ে আছেন এবং তাঁর পেছনে দেয়ালের পিলারে একটি অংশে কালো ব্যাকগ্রাউন্ড যুক্ত একটি কাঠের ছবির ফ্রেম দেখা যাচ্ছে। সেখানে আগে, শেখ মুজিবের ছবি টাঙানো ছিল।

Manual5 Ad Code

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও তিনজন। তাঁরা হলেন—আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

পরে শপথ অনুষ্ঠানের বিভিন্ন ছবিও ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দরবার হলে যে স্থানে উপদেষ্টারা শপথ নিচ্ছেন তার ঠিক পেছনেই শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code