বোন ও মেয়েকে নিয়ে রাতে হাতিরঝিল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি ও আলোকসজ্জা দেখতে হাতিরঝিল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার রাত সাড়ে ১০টার পর পূর্ব ঘোষণা ছাড়াই হাতিরঝিল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারোয়ার সরকার জীবন বিষয়টি নিশ্চিত করেন।

Manual1 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিলে আলোকসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন। সেখানে অল্প সময় অবস্থান করেন তিনি।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করা হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া অন্যান্য সব জনসমাগমও বাতিল করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code