বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago
All-focus

Manual5 Ad Code

ধামইরহাট (নওগাঁ) :
নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোয়িরামে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের দল নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘যুক্তির আলোয় খুঁজি তারণ্যেও দৃপ্তি’ প্রতিপাদ্য বিষয়ের উপর হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় পক্ষে এবং চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল হিসেবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দল জয়ী হয়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও বিতর্ক প্রতিযোগিতার মডারেটর অধ্যক্ষ শহীদল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার, বিআরডিবি কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমীক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code