বিধ্বস্ত মালদ্বীপ, ফাইনালের পথে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মালদ্বীপকে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালের কাছাকাছি। এর আগে শ্রীলঙ্কা, ভারতকে হারায় বাংলাদেশ। আজ তাদের টানা তৃতীয় জয়। শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে আগামী ২ আগস্ট।

শুক্রবার রাতে ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজুল-রফিকুলরা একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছে। আর এতেই হার মেনেছে মালদ্বীপ। চার গোলের তিনটিই করেন মিরাজুল ইসলাম।

Manual5 Ad Code

এবার অপেক্ষা নেপাল ও ভারতের বাকি দুই ম্যাচের।

Manual2 Ad Code

শুক্রবার খেলার শুরুর ২০ মিনিটে প্রথম গোল, ২২ মিনিটে দ্বিতীয় গোল, ৩২ মিনিটে তৃতীয় গোল এবং ৪২ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশ। বিপরীতে ৫৩ মিনিটে গিয়ে জাফরের গোলে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে মালদ্বীপ।

বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০, পরের ম্যাচে ভারতকে ২-১, ঠিক পরের ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code