বিপর্যস্ত ইতালি, ১০ হাজার ছাড়ালো মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ইতালি। দীর্ঘদিনের লকডাউন সত্ত্বেও করোনায় দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৯২ হাজারের বেশি। শুক্রবার দেশটিতে ৯১৯ জনের প্রাণহানির পর শনিবার ৮৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Manual1 Ad Code

গত ২২ মার্চের পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমে আসার প্রেক্ষিতে ইতালিয়ানরা আশা করেছিল ভয়াবহ এই করোনা ভাইরাসের প্রকোপ কমে আসছে। কিন্তু নতুন করে এই মৃত্যুর মিছিল তাদের সে আশা আশংকায় রূপ নিয়েছে।

Manual4 Ad Code

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে শনিবার এক টেলিভিশন ভাষণে দেশবাসীকে আরো সময় ধরে ঘরে অবস্থান করার জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।

Manual5 Ad Code

এদিকে করোনা ভাইরাসের মূল কেন্দ্র ইউরোপ আগামী কয়েক মাসের মধ্যে ভয়াবহ মন্দার কবলে পড়তে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে। বিশেষ করে ইতালি আসন্ন অর্থনৈতিক ধ্বংসের হুমকির মুখে রয়েছে। গত ১২ মার্চ থেকে দেশটির সবধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।

অনেক চিকিৎসকরা বলছেন, ইতালিতে করোনায় মৃতের সংখ্যা আরো বেশি। কারণ কোভিড ১৯ এ মারা যাওয়ার সকল মৃত্যুর খবর জানাচ্ছে না রির্টারমেন্ট হোমগুলো। এছাড়া বাড়িতে যারা মারা যাচ্ছে তাদের খবরও অজানা রয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে কন্টে সতর্ক করে বলেন, ২০০৮ সাল থেকে এ সংকট সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ইউরোপের ইতিহাসের এক সংকটকালীন মূহূর্তে আমরা দাঁড়িয়ে আছি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code