বিপর্যয়ের মুখে পাকিস্তানের অর্থনীতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এসেছে, গত ২৭ মে’র শেষ সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ৩৬ কোটি মার্কিন ডলারের পতন ঘটেছে। এতে স্টেট ব্যাংক অব পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৯.৭২ বিলিয়নে। শুধু তাই নয়, অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে পাকিস্তানে জ্বালানির মূল্যও বেড়েই চলছে। শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে একাধিক উদ্যোগ নিলেও বাস্তবে প্রতিফলন খুব একটা চোখে পড়েনি। ইমরান খানের সরকার উচ্ছেদ করতে না করতেই দেশের রিজার্ভ পতন, জ্বালানি এবং দ্রব্য মূল্যের লাগাম টানাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার জন্য।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code