বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ফয়সল মাহমুদের সৌজন্যে ভাসমান মানুষের মধ্যে ইফতার বিতরন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার  : যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক চ্যানেল এসের স্টাফ রিপোর্টার ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য ফয়সল মাহমুদের সৌজন্যে বিয়ানীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় পৌরশহরে ইফতার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় চার শতাধিক ভাসমান মানুষের মধ্যে ইফতারি বিতরনের পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভা’র মেয়র মো: আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জামাল হোসেন।

Manual8 Ad Code

বিয়ানীবাজার পৌরমেয়র বলেন, গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্টান বরাবরই মানবিক কাজে এগিয়ে থাকে। তারা যেমন অমানবিক কাজগুলো গুরুত্ব দিয়ে উপস্থাপন করে ঠিক তেমনি সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। তিনি বলেন,ফয়সল মাহমুদ প্রবাসে থেকেও বিয়ানীবাজারের করোনায় বিপর্যস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে তাতে মানবিকতার জয় হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: জামাল হোসেন বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম প্রতিষ্টায় বেশ আন্তরিক। এর সুফল ভোগ করছেন বিয়ানীবাজারের সাংবাদিকরা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইস’লাম, সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জল, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল খালিক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিরণ রোহী দাস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুম আহম’দ, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক ফয়সল মাহমুদ, কালের কন্ঠ প্রতিনিধি শিপার আহম’দ, সাংবাদিক সাদিক হোসেন এপলু, জনতার টিভির এহসান খোকন ও আহমেদ সাহেদ, বিয়ানীবাজার বার্তার জয়নুল ইস’লাম, ম্যাপ টিভির বেলাল আহম’দ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code