বিলেতে বেড়ে ওঠা বাঙালি নবপ্রজন্মের জন্যে লন্ডনে প্রভাতফেরী

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

লন্ডন ডেস্ক:

Manual5 Ad Code

মাতৃভাষার জন্য রক্ত দেয়ার সমৃদ্ধ ইতিহাস বিলেতের বেড়ে ওঠা বাঙালি প্রজন্মসহ বহু ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে লন্ডনে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় ।

Manual4 Ad Code

একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ লন্ডন যুক্তরাজ্যর উদ্যোগে গত ২২শে ফেব্রুয়ারি সকালে লন্ডনের আলতাব আলী পার্কে শিশু কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। ‌

প্রভাতফেরীতে বিলেতের ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। প্রভাতফেরী শেষে আলতাব পার্কে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শিশু কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আয়োজন পরিষদের সংগ্রামী আহবায়ক মাহমুদ এ র‌উফ। পরিচালনা করেন আয়োজন পরিষদের সদস্য সচিব শাহরিয়ার বিন আলী।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবেদ আলী আবিদ, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, শাহিদ আলী , আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, নাজনীন সুলতানা শিখা, শানতু ইসলাম, জামাল আহমদ খান, আ খ ম চুন্নু , ফেরদৌসী জাহান লিপি, নুরুল ইসলাম, গোপাল দাস, মুনজেরিন রশিদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, অজন্তা রায়, সৈয়দা রওশন আরা আলী ইমন ইফতখারুল হক পপলু, সাইফুল ইসলাম খান প্রমুখ।

প্রভাতফেরী শেষে নজরুল সেন্টারে সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোর অংশ নেন।

Manual1 Ad Code

এতে সত্যেনসেন স্কুল অফ পারফর্মিং আর্টস, সোনার তরী ইউকে, বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে‌ অনুষ্ঠানের সূচনা পর্বে ভাষা আন্দোলনের সমৃদ্ধ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংস্কৃতিক সংগঠক ও গবেষক রিয়াদ হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিলেতের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code