বিল গেটসের মেয়ের জমকালো বিয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
Manual4 Ad Code

বিয়েতে মার্কিন ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াংয়ের নকশা করা পোশাক পরেন জেনিফার। বিয়ের পোশাকটি ছিল ফুলহাতা। সঙ্গে লম্বা ওড়না। পুরোটাই এমব্রয়ডারির কাজ করা। খুব বেশি গয়না পরেননি জেনিফার। পায়ে ছিল বিলাসবহুল অ্যাকুয়াজ্জুরা ব্র্যান্ডের হিল। নায়েল পরেছিলেন সাদা শার্টের সঙ্গে কালো টাক্সেডো ও বো টাই।

১৪২ একরের পারিবারিক খামারবাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় ৩০০ জন। বিল ও মেলিন্ডা গেটস মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

মেয়ে ও জামাইয়ের বিয়ের ছবি টুইট করে বিল গেটস লিখেছেন, ‘জেন ও নায়েল, বিয়েতে তোমাদের আনন্দ দেখে যে আমি কত খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না। তোমরা জীবনে যা কিছু অর্জন করেছ, তা নিয়ে আমি গর্বিত।’

টুইটে আনন্দ প্রকাশ করেছেন মেলিন্ডা গেটসও। তিনি টুইটে বলেন, ‘জেন ও নায়েলের ভালোবাসা উদ্‌যাপন করাটা ছিল দারুণ আনন্দের। বিশেষ এই দিনে নিরাপদে আমরা যে সবাই এক হওয়ার সুযোগ পেয়েছি, সে জন্য কৃতজ্ঞতা জানাই।’

গত আগস্টে বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদ হয়। গত জুনে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন ওয়ারেন বাফেট। দায়িত্ব পালনে অসুবিধা হলে দুই বছরের মধ্যে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াতে পারেন মেলিন্ডা গেটসও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code