বিশেষায়িত শিক্ষার্থীর হাতে আবাসিক রুমের চাবি হস্তান্তর করলো শাহপরাণ হল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের বিশেষায়িত শিক্ষার্থী মো. সাইফুল ইসলামের হাতে আবাসিক রুমের চাবি হস্তান্তর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে সাইফুল ইসলামের হাতে এ চাবি হস্তান্তর করেন হল প্রশাসন।

চাবি হস্তান্তরকালে শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে শাবিপ্রবির শাহপরাণ হলে বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসিক সুবিধা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের নিচতলায় এ ব্লকের ১০১ রুমে ৪ সিট বিশিষ্ট এ রুম তৈরি করা হয়। এখানে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বিশেষায়িত শিক্ষার্থীদের অভিভাবকরা যাতে কোন ধরনের চিন্তা করতে না হয় তার জন্য আমরা এ ব্যবস্থা করেছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও এ ধরনের ব্যবস্থা করতে চাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো।

Manual1 Ad Code

নিজের অনুভূতি জানিয়ে মো. সাইফুল ইসলাম বলেন, আমি প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকা-খাওয়া নিয়ে একটা সমস্যায় ছিলাম। প্রথম দিকে হলে উঠতে চাইলেও রাজনৈতিকভাবে রুমে উঠতে হয় বিধায় আর উঠিনি। মেসে থাকাকালীন সময়ে ক্যাম্পাসে আসা-যাওয়া, ক্লাস করা নিয়ে নিয়ে অনেক সমস্যায় ছিলাম। এখন থেকে এ সমস্যায় আর পড়তে হবে না। পাশাপাশি অর্থনৈতিকভাবে উপকৃত হব। এ ধরনের উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।

Manual3 Ad Code

এসময় অন্যান্যদের মাঝে শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক কৌশিক সাহা, সহকারী অধ্যাপক মো. মাসুম তালুকদার, সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সহকারী অধ্যাপক অমিত কুমার চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশেষায়িত এ রুমে শিক্ষার্থীদের জন্য রয়েছে, বিশেষ নকশাকৃত আসবাবপত্র, হুইল চেয়ার ব্যবহারের উপযোগী ও দেয়ালে বিশেষ সাপোর্ট হিসেবে র‍্যালিং, কমোড, স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার উপযোগী বেসিন, ডেডিকেটেড ওয়াশরুম, হলের প্রবেশ পথে হুইল চেয়ারের উপযোগী করে বিশেষ র‍্যাম্প ব্যবস্থা। এছাড়াও জরুরি প্রয়োজনে কক্ষ ও ওয়াশরুম থেকে হল অফিসে যোগাযোগের জন্য বিশেষ প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code