বিশ্বকাপের দল ঘোষণার ‘ডেডলাইন’ জানিয়ে দিলো আইসিসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর দুই মাস বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। অংশ নিতে যাওয়া ১০ দেশকে কত তারিখের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে তা জানিয়ে দিয়েছে আইসিসি। কত তারিখের পরে আর দলে কোনও পরিবর্তন করা যাবে না সেটাও ঠিক করে দিয়েছে তারা।
আইসিসি জানিয়েছে, ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে। দ্বিপাক্ষিক সিরিজ়ের জন্য ১৭ বা ১৮ জনের দল তৈরি করা গেলেও আইসিসি প্রতিযোগিতায় দলে ১৫ জনের বেশি রাখা যায় না। এরই মধ্যে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরের জন্য ১৮ জনের দল দিয়েছে, যা তাদের বিশ্বকাপের প্রাথমিক দলও।

Manual4 Ad Code

ওই ডেডলাইনের পরেও দলে পরিবর্তন করা যাবে, কোনও ক্রিকেটার চোট পেলে বা নির্বাচকেরা পরে কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে চাইলে তবেই। কিন্তু তা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ওই সময়ের মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code