বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আনতে ৭১ কোটি টাকা লাগবে বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সবশেষ ঢাকায় ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিরা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল। ১১ বছর পর আবারও আর্জেন্টিনাকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পার্থক্য হলো এবার তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

Manual4 Ad Code

আগামী জুন-জুলাইয়ে ফিফা উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ীদের ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। আজ(রবিবার) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এমন তথ্য দিয়েছেন। সালাউদ্দিন বলেছেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code