বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম দায়ি মার্কিন ডলার সূচক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে
বিশ্ববাজারে সোনার দাম

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

বিশ্ববাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। তিন মাসের জন্য ট্রাম্পের শুল্ক স্থগিতের পর বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গত ২২ এপ্রিল স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছানোর পর স্পট মার্কেটে প্রতি আউন্সে বৃহস্পতিবার (১ মে) তা কমে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।
এদিকে, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে, যা স্বর্ণের দামকে নিম্নমুখী করেছে। এছাড়া বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিয়েছে।
গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছে। তার ৯ দিনের মাথায় দাম প্রায় ৩০০ ডলারের মতো কমেছে।
ডেস্ক জেবি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মার্কিন ডলার সূচক
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code