বিশ্ববাসী আমাদের শক্তি দেখেছে: আজারবাইজানের প্রেসিডেন্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আমরা যুদ্ধের ময়দানে শত্রুদের আমাদের শক্তিমত্তা দেখিয়েছি। বিশ্ববাসী আমাদের শক্তি দেখেছে।

শনিবার রাতে এক টুইট বার্তায় তিনি আরও বলেন, আজারবাইজানের মানুষের প্রত্যাশাই আমাদের শক্তির উৎস।

 

Manual2 Ad Code

এদিকে তুর্কি প্রচার মাধ্যম হেবারতুর্ককে দেয়া সাক্ষাৎকারে ইলহাম আলিয়েভ বলেছেন, আর্মেনিয়া তাদের গ্যাস ও তেলের পাইপ লাইনে আক্রমণ করেছে।

তিনি বলেন, আর্মেনিয়া আমাদের পাইপলাইন আক্রমণ করে সেগুলোর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। তারা যদি এ প্রচেষ্টা অব্যাহত রাখে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।

Manual5 Ad Code

গত মাসে এমন একটি এলাকা নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, যা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃতি থাকলেও জাতিগত আর্মেনীয়রা এটি পরিচালনা করেন। এই সংঘাতে তিনশতাধিক মানুষ নিহত হন।

ওই এলাকায় ১৯৯৪ সালে একটি যুদ্ধবিরতির মাধ্যমে ছয় বছরের সংঘাতের অবসান হওয়ার পর এটি সবচেয়ে ভয়াবহ নৃশংসতা।

Manual7 Ad Code

এর আগে শনিবার দুই দেশই রুশ-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আনে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code