বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ভিডিও কনফারেন্স

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক ভিডিও কনফারেন্স ২রা মে শনিবার নিউইয়র্ক সময় সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যু্ক্তরাষ্ট আওয়ামী লীগ, বিভিন্ন স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবন্দ বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ। ভিডিও কনফারেন্সের শুরুতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান সূচনা বক্তব্যে সামগ্রিক প্রেক্ষাপট বর্ণনা করে ড.শাম্মী আহমেদকে কনফারেন্সে সংযুক্ত যুক্তরাষ্ট্র এবং কানাডা আওয়ামী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানান। ড.শাম্মী তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্য যে কোন দু:সময়ে স্বদেশে/প্রবাসে আওয়ামী নেতা-কর্মীরা যে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটার উপর যথেস্ট গুরত্বারোপ করেন। ড.শাম্মী মহামারী মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপগুলো তুলে ধরেন এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী নেতা-কর্মীরা যেভাবে এই মহা দুর্যোগে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন তার প্রশংসা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code