বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। অর্ধেকেরও বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকায়। সোমবার বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

 

Manual2 Ad Code

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৩০ লাখ ১৬৬ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ৬৯ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মোট ৩৩ লাখ ৪১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৩৫ হাজার ৪২৫ জন প্রাণ হারিয়েছে।

এদিকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয়তে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৩৩ লাখ ৮০ হাজার ২১৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। ইউরোপে কোভিড-১৯ ভাইরাসে ২৮ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন আক্রান্ত এবং ২ লাখ ২ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী এ মহামারি ভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গত ১ জুলাই থেকে নতুন করে ২৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

Manual2 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

Manual2 Ad Code

গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code