বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখের কাছাকাছি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৩৩৮ জন। এতে মৃত্যু হয়েছে ২২ লাখ ৯৪ হাজার ৫২৩ জনের আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৭৯৩ জন।আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৬৬ হাজার ৯৮৮ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৭০ লাখ ৩১ হাজার ৬২৯ জন।ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code