বিশ্বে ৮০ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়ালো। ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৪০৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৩৩৮ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ১৪ হাজার, মৃত্যু ১ লাখ ১৬ হাজার।

Manual4 Ad Code

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৮ লাখ ৮৮ হাজার। মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৯৫৯ জনের। করোনায় বিপর্যস্ত আরেক দেশ রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত ৫ লাখ ৩৬ হাজার। মারা গেছে ৭ হাজার ৮১ জন।

 

চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার। মৃত্যু হয়েছে ৯ হাজার ৯০০ জনের

Manual6 Ad Code

যুক্তরাজ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ। আর মৃত্যু হয়েছে ৪১ হাজার ৮২১ জনের।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জন। এ দিনে আরও তিন হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৯০ হাজার ৬১৯ জন।

Manual6 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। ইতিমধ্যে চীন পুরোপুরি এই ভাইরাস নিয়ন্ত্রণে আনলেও একে একে বিশ্বের ১৮৮ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code