বিশ্ব ইজতেমা জানুয়ারিতে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual1 Ad Code

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে ডেট এখনও নিশ্চিত করা হয়নি। বিশ্ব ইজতেমা কিভাবে ভালোভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন বিশ্ব ইজতেমা সাত থেকে আট বছর একটা গ্রুপ ছিল। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। তাদের ভেতরে কিছু মতেরও পাথ্যর্ক আছে। আমরা তাদের সঙ্গে বসবো যাতে তারা সবাই একটা ঐক্যমতে এসে যাতে ভালোভাবে করতে পারে।

তিনি বলেন, আমরা তাদের বলব আপনাদের নিজেদের ভেতরে যে সমস্যাটা রয়েছে সেটা নিজেরা সমাধান করতে পারলে আমাদের জন্য ভালো। আর যদি নিজেরা সমাধান করতে না পারেন তাহলে আমরা বসতে পারি, কীভাবে সমাধান করে অনুষ্ঠানটি ভালোভাবে করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code